করোনায় আক্রান্ত এমপি এমএ মতিন

০১ আগস্ট ২০২০, ১০:৫৬ AM

© সংগৃহীত

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কুড়িগ্রাম-৩ উলিপুর সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) এমএ মতিন। উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার তিনি নমুনা দিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার ফলাফল পজিটিভ আসে বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব থেকে জানানো হয়।

সংসদ সদস্য এমএ মতিন জানান, তার কোনো উপসর্গ ছিল না। যেহেতু তিনি মানুষজনের সাথে দেখা-সাক্ষাৎ করেন, তাই নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ বলে তাকে জানানো হয়।

এর আগে শুক্রবার রাতেই উন্নত চিকিৎসার জন্য এমপি এমএ মতিন ঢাকার উদ্দেশে রওনা হন। তিনি কুড়িগ্রামের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬