প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন: তথ্যমন্ত্রী

৩০ জুলাই ২০২০, ০৫:৫৭ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতা মৃত্যুবরণ করেছেন। তাই বলে আমরা ঘরে বসে থাকিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটুকু করা সম্ভব, তার সবটাই করছেন। আর বিএনপি নেতারা ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে সরকারের সমালোচনা করছে। তারা মানুষের কল্যাণে কিছু করেননি।

বুধবার দুপুরে যশোরে করোনাকালীন পরিস্থিতিতে খুলনা বিভাগীয় সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা সমালোচনা করে তাদের জন্যও সরকার। সরকারের পক্ষ থেকে যে সহায়তা করা হবে তা সবার জন্য। সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক। অবশ্য অন্ধ সমালোচনা নয়।

করোনার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছেন। এভাবে সাংবাদিকদের জন্য বিশ্বের কোথাও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে না।

তিনি বলেন, পৃথিবীর যতগুলো দেশে মৃত্যুর হার কম তাদের মধ্যে বাংলাদেশ একটি। করোনার এই পাঁচ মাসে দেশে সকল কাজ বন্ধ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় একটি মানুষও না খেয়ে মরেনি।

যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬