নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতা বিলিয়ে দিলেন মন্ত্রী

৩০ জুলাই ২০২০, ০৩:১০ PM

© সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার নিজ নির্বাচনি এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ করেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মনিপুরী পাড়ার নিজ বাসভবনে ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে সাত হাজার টাকা করে দেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার (ঢাকা -১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) মুক্তিযোদ্ধাদের মাঝে নিজের প্রাপ্ত মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বিতরণ করেছেন।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে তার নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধার মাঝে এই অর্থ বিতরণ করেন এবং তাদের সঙ্গে ঈদ উপলক্ষে কুশল বিনিময় করেন।

উপস্থিত মুক্তিযোদ্ধার উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন। প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই উপহার।‘

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসে তার প্রাপ্ত ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পর পর এ জমানো ভাতা তার নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের প্রদান করেন বলে জানানো হয়েছে।

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬