টানা ৩৬ বছরের ইউপি চেয়ারম্যান আর নেই

৩০ জুলাই ২০২০, ১১:২৪ AM
জি.এম আব্দুল আলী

জি.এম আব্দুল আলী © সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ জি.এম আব্দুল আলী (৮৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাতে খুলনার গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের দাশকাটি গ্রামের বাসিন্দা। তালা উপজেলার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি। তিনি টানা ৩৬ বছর খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তৎকালীন তালা উপজেলা পরিষদ গঠনে নেতৃত্ব দেন তিনি। খলিলনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন জাতীয় পার্টির এই নেতা।

জানা গেছে, এর আগে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার মৃত্যুতে শোকাহত গোটা জাতীয় পার্টি পরিবার। আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় খলিলনগর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জাতীয় পার্টির সাবেক মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ্, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসানসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতারা।

 

শনিবার বিশেষ আয়োজনে ১৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা হচ্ছে
  • ০৩ জুলাই ২০২৬
মেসির ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা, আত্মবিশ্বাসী দল
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে ইরানের বিদায়কে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে ১০০…
  • ০৩ জুলাই ২০২৬
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির নিবন্ধন …
  • ০৩ জুলাই ২০২৬
বাড়ল রুপার দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বড় সুখবর পেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence