সম্মেলনের এক বছর পরও কমিটি বঞ্চিত কবি নজরুল কলেজ ছাত্রলীগ

২৭ জুলাই ২০২০, ০৮:০০ PM

© ফাইল ফটো

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের এক বছর পার হলেও এখনো কমিটি বঞ্চিত রয়েছে নেতাকর্মীরা। গত বছরের ২৭ জুলাই কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর কেটে গেছে দীর্ঘ এক বছর।

কলেজের কমিটি না থাকায় পদপ্রত্যাশীরা রয়েছেন দোটানায়। এমনকি পদপ্রত্যাশী অনেক ছাত্রনেতা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। এছাড়া কয়েকজন সাংসারিক জীবনেও পদার্পণ করেছেন।

জানা গেছে, গত বছরের ২৭ জুলাই শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মোহন ও সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদারকে সম্মেলনর প্রস্তুতি নিতে বলে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষ রোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই অংশ হিসেবে গত ২০ জুলাই কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

এসময় দ্রুতই কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

এ ব্যাপারে কেন্দ্রীয় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬