এমপি ইসরাফিল আলম আর নেই

২৭ জুলাই ২০২০, ০৮:৪১ AM

© ফাইল ফটো

নওগাঁ- ৬ আসনের সংসদ সদস্য এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এমপির বড় মেয়ে ইসরাত সুলতানা।

গত ২৩ জুলাই শারীরিক সমস্যার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। লিভারে পানি জমাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীরের অবনতি হলে দুইদিন থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এ অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

রাজনৈতিক জীবনে তিনি নওগাঁ- ৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬