জয়পুরহাটে তিনমাস ধরে বৃক্ষরোপণ করবে ছাত্রলীগ

২৩ জুলাই ২০২০, ১১:৫৬ AM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে জয়পুরহাট জেলা ছাত্রলীগ। ‘মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’— এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টায় গণ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ‌ নেতা তাজমিলুর রহমানের উদ্যোগে জয়পুরহাট জেলার পাঁচবিবির বিভিন্ন স্থানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময়, ফলজ , বনজ, ভেষজ সহ বিভিন্ন প্রজাতির একশত গাছের চারা রোপন করেন তারা। কর্মসূচিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান এবং পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সদস্য শাহিন প্রামাণিক, রিয়াদ, রিফাত, হাবিব, শাহিনুর উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতা তাজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দেশের যেকোনো ক্লান্তিলগ্নে পাশে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ।

তিনি বলেন, সৃষ্টির বুকে প্রাণীকুল বেঁচে থাকায় বৃক্ষের রয়েছে অপরিসীম ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ আবহাওয়া জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নেতৃত্বে তিন মাসব্যাপী এই কর্মসূচি জয়পুরহাটে অব্যাহত থাকবে।

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬