অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন চলতি মাসেই- জানালেন তথ্যমন্ত্রী

১৩ জুলাই ২০২০, ০১:৫৩ PM

© ফাইল ফটো

অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন চলতি জুলাই মাসের মধ্যেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, গত মার্চ মাসেই আমরা অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। এরই মধ্যে গোয়েন্দ সংস্থার প্রতিবেদন পেয়েছি। তাই আশা করছি, চলতি মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন দেওয়া হবে।

এছাড়া কিছু নিউজপোর্টাল বাতিল করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬