ছিন্নমূল মানুষের মাঝে ইশা আন্দোলনের ঈদ বস্ত্র বিতরণ

১৯ মে ২০২০, ০৮:১৪ PM
বৃদ্ধকে নতুন পোশাক পরিয়ে দিচ্ছে সংগঠনটির নেতারা

বৃদ্ধকে নতুন পোশাক পরিয়ে দিচ্ছে সংগঠনটির নেতারা © টিডিসি ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে পথশিশু ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ সোমবার সংগঠনটির পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে এসব ছিন্নমূল মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

বিতরণ শেষে কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলামে বলেন, কোভিড-১৯ সৃষ্ট বিপর্যয়ে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসা উচিত। তবে ভাগ্যাহত মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

তিনি বলেন, করোনা বিপর্যয়ের শুরু থেকেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সার্বিক সহযোগিতা নিয়ে সাধারণ মানুষদের পাশে ছিলো আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে ঈদবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এমএম শোয়াইব, কেন্দ্রীয় স্কুল সম্পাদক ও ঢাবি সভাপতি মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য আল আমিন সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬