বগুড়ায় ছাত্রনেতা শারিফুলের উদ্যোগে খাবার পেল ১৫০ অসহায় পরিবার

০৫ মে ২০২০, ০৪:৩৬ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ি এলাকার অসহায়, কর্মহীন মানুষেরা চরম বিপাকে পড়েছেন। মানবেতর জীবন যাপন করা এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. শারিফুল ইসলাম।

সোমবার (৪ মে ) বেড়েরবাড়ি ১ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র প্রায় ১৫০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন এই ছাত্রনেতা। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, ছোলা ইত্যাদি।

ছাত্রদল নেতা শারিফুল জানান, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কষ্টের মাঝে জীবন যাপন করছে আমাদের গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠী। তাদের বেদনাদায়ক পরিস্থিতির কারণে আমাদের সাংগঠনিক অভিভাবক, তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদলকে নির্দেশনা দিয়েছেন, সবসময় গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। সমাজের বিত্তবান মানুষকেও এদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

ত্রাণ বিতরণের সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, নিমগাছী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বণিজার রহমান বাটুল, বগুড়া জেলা যুবদল নেতা মো. রায়হান আলী মন্ডল, শাহারিয়ার কিশোর, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মো. মিনার হোসেন, মো. মশিউর রহমান মহান এবং নিমগাছি ইউনিয়ন ছাত্রদল নেতা পলাশ, নাঈম ও নিরব।

উল্লেখ্য, এর আগে ছাত্রদল নেতা শরিফুলের উদ্যোগে একই এলাকার ৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে এক সপ্তাহের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল।

ট্যাগ: ছাত্রদল
সাহিত্যে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬