করোনা পরিস্থিতি মোকাবিলায় শিক্ষকদের ত্রাণ সহায়তার দাবি

২৪ এপ্রিল ২০২০, ১২:৫০ AM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং নন রেজিস্টার্ড স্কুল-কিন্ডারগার্টেন-মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ ত্রাণ সহায়তার দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতি জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ থাকায় সেব স্কুল-কলেজ-মাদ্রাসার হাজার হাজার ননএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং নন রেজিস্টার্ড স্কুল-কিন্ডারগার্টেন-মাদ্রাসার হাজার হাজার শিক্ষক-কর্মচারী অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।

তারা জানান, তারা যে যৎসামান্য বেতন পেতো তা না পেয়ে সম্পূর্ণ আয়-উপার্জনহীন অবস্থায় রয়েছে। চক্ষুলজ্জায় তারা সরকারি বেসরকারি ত্রাণের জন্য লাইনেও দাঁড়াতে পারছে না।

বিবৃতিতে জাসদ নেতারা নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী, এবং নন রেজিস্টার্ড স্কুল-কিন্ডারগার্টেন-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বিশেষ ত্রাণ সহায়তা বা আয় সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধ…
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
৪ মাস পর খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence