ইবি ছাত্রদল সভাপতির উপর হামলার নিন্দা ও প্রতিবাদ

১৮ এপ্রিল ২০২০, ১০:০৪ PM

© সংগৃহীত

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

শনিবার (১৮ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়েছে, সারাদেশে এখন ভয়ংকর দুঃসময় চলছে। দেশে এখন অরাজকতা এতটাই বেড়ে গেছে যে, চুরির কথা বললে চোরের হাতে মার খেতে হয়। নিজেদের দলের তেল চোর, চাল চোর ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়ে উল্টো মানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে যাওয়া ছাত্রদল নেতাদের উপর হামলা ও গ্রেফতারের উৎসবে মেতেছে তারা। তবে এই অপশাসনের একদিন সমাপ্ত অবশ্যই হবে। সরকারের একঘুয়েমী এবং নিষ্ঠুরতার কারনে সারা দেশ শান্ত-নিরাপদ ও সুখময় হয়ে উঠবে না এবং সমাধানহীন সংকটের জন্য তাদের দায়ী হতে হবে। ওমর ফারুক এর উপর হামলার সাথে জড়িত সালাউদ্দিন জোয়ার্দার ও তার সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে ছাত্রদল।

ট্যাগ: ছাত্রদল
আকিজ গ্রুপ নিয়োগ দেবে সেলস অফিসার, সরাসরি মৌখিক পরীক্ষা ১২…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • ০৮ অক্টোবর ২০২৬
নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬