সেই ২৫০ গারো পরিবারকে খাদ্য সহায়তা দেবে ছাত্র অধিকার পরিষদ

১৮ এপ্রিল ২০২০, ০৬:৫৪ PM

© ফাইল ফটো

ময়মনসিংহের ফুলবাড়ি ও মধুপুরের সীমান্তবর্তী এলাকার ২৫০ গারো পরিবার খাদ্য সংকটে রয়েছে— গণমাধ্যমে এমন সংবাদ প্রচারের পর তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে তারা জানতে পারেন ময়মনসিংহের গারো সম্প্রদায় খাদ্য সংকটে পড়েছে। এমন সংবাদ দেখে ময়মনসিংহের অসহায় ও দুস্থ সেই ২৫০ পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন বলেন, সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হলে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করে অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ শাখার নেতা-কর্মীদেরকে ভুক্তভোগী পরিবারগুলোর তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা তালিকা তৈরির কাজ করছে।

এ বিষয়ে সংগঠনটির যুগ্ম আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেন, আগামী দু’দিনের মধ্যেই ময়মসিংহের আদিবাসী সম্প্রদায়ের ২৫০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয় হবে। ইতোমধ্যেই ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আমরা ২০ হাজার পরবারকে খাদ্য সহায়তা দেওয়ার টার্গেট নিয়েছি। অসহায় ও হতদরিদ্র মানুষের সহায়তায় ছাত্র অকিকার পরিষদের এ মহৎ উদ্যোগকে সফল করতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও এগিয়ে আসার অহবান জানাই।

আকিজ গ্রুপ নিয়োগ দেবে সেলস অফিসার, সরাসরি মৌখিক পরীক্ষা ১২…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • ০৮ অক্টোবর ২০২৬
নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬