আ.লীগ নেতার বাড়ি থেকে ১৮৪ বস্তা চাল উদ্ধার

১৬ এপ্রিল ২০২০, ০৭:০৭ PM

© সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নূরে আলমের বাড়ি থেকে হতদরিদ্র জেলেদের ১৮৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে ইউনিয়নের স্টিমারঘাট এলাকায় চেয়ারম্যানের বাড়িতে র‌্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

জানা গেছে, জেলেদের জন্য সরকারীভাবে বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ কেজির বস্তায় ১০ কেজি করে কম দিয়ে ওই পরিমাণ চাল নিজের বাড়িতে মজুদ করে রাখেন নুরে আলম। খবর পেয়ে র‌্যাব-৮ এর সদস্যরা বুধবার রাতে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৪ বস্তা চাল উদ্ধার করে। এ ঘটনায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর এএসপি সুপার মুকুর চাকমা।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মুকুর চাকমা জানান, হতদরিদ্র জেলেদের মাঝে চাল ওজনে কম দেওয়া হচ্ছে- এমন অভিযোগ পেয়ে সন্ধ্যায় কেদারপুর ইউনিয়ন পরিষদে অভিযান চালানো হয়। জনপ্রতি ৪০ কেজি চাল বিতরণের কথা থাকলেও ১০ কেজি করে কম চাল দিতে দেখা যায়। চাল কম দেওয়ার অভিযোগে এ সময় আটক করা হয় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. রোকনউজ্জামানকে।

নূরে আলমের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, অভিযানে আটক ইউপি সদস্য জাকির ও রোকনউজ্জামানকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদেরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence