নববর্ষে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ছাত্রলীগ নেতা আরিফ

১৬ এপ্রিল ২০২০, ০৯:১৬ AM

পহেলা বৈশাখের দিনে অসহায় গরীব-দুঃখী জনসাধারণকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ। নববর্ষের রাতে সিরাজগঞ্জ-১ আসনের সদর উপজেলার বিভিন্ন জায়গায় ৬০টি পরিবারের মধ্যে তিনি এই উপহার বিতরণ করেন।

এই বিষয়ে ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ বলেন, পহেলা বৈশাখ,বছরের প্রথম দিনটা একটা মহৎ কাজের মধ্য দিয়ে অতিবাহিত করতে পেরে মহান আল্লাহ দরবারে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নিজ গ্রাম এবং আশেপাশের কিছু এলাকায় ৬০টি পরিবারের মাঝে নববর্ষের উপহার হিসেবে চাল, ডাল, তেল,আলু, লবন ও সাবান ৫/৭ দিনের নিত্যপণ্য পৌঁছে দিয়েছি।

তিনি আরও বলেন, আমি সেই সকল পরিবারকে বাছাই করেছি যারা না খেয়ে থেকেও কারো দ্বারস্থ হয় না। তাদের সম্মান রক্ষার্থে ছাত্রলীগের ছোট ভাইদের সহযোগিতায় রাতের আঁধারে উপহার পৌঁছে দিয়েছি।

আকিজ গ্রুপ নিয়োগ দেবে সেলস অফিসার, সরাসরি মৌখিক পরীক্ষা ১২…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • ০৮ অক্টোবর ২০২৬
নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬