২৫০ সেট পিপিই দিলো যশোর বিএনপি

০৭ এপ্রিল ২০২০, ১০:১৬ PM

© টিডিসি ফটো

চিকিৎসক, নার্স, পুলিশ ও সাংবাদিকদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার জন্য আড়াইশ’ সেট পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে যশোর জেলা বিএনপি। মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রেসক্লাব যশোরের মাধ্যমে এসব পিপিই প্রদান করা হয়।

এদিন প্রথমে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল যশোর কালেক্টরেট ভবনে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এসয় জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের কাছে চিকিৎসক, নার্সদের সুরক্ষার জন্য ১০০ সেট পিপিই দেন তারা।

বিএনপি নেতারা এরপর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দীন শিকদারের কাছে পুলিশের জন্য ১০০ সেট পিপিই প্রদান করেন।পরে তারা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জন্য ৫০ সেট পিপিই হস্তান্তর করেন। প্রেসক্লাবের পক্ষ থেকে পিপিই গ্রহণ করেন সহসভাপতি নূর ইসলাম, আনোয়ারুল কবীর নান্টু, দপ্তর সম্পাদক তৌহিদ জামানসহ অন্যান্যরা।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য-সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য আলহাজ মিজানুর রহমান খান।

পিপিই প্রদানকারে প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘দেশ ও জাতির প্রতিটি ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে ছিল এবং আছে। জাতির এই মহাদুর্যোগকালে আমাদের দলের মহাসচিব জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। করোনা পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় যশোর জেলা বিএনপি চিকিৎসক-নার্স, সাংবাদিক ও পুলিশের সুরক্ষার জন্য এ পিপিই প্রদান করলো।’

অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অ…
  • ০৮ অক্টোবর ২০২৬
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
  • ০৮ অক্টোবর ২০২৬
খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে রাখতে হবে বাংলা কিউ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬