করোনা: দুস্থদের মাঝে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ত্রাণ বিতরণ

০৬ এপ্রিল ২০২০, ০৮:৩০ PM

© টিডিসি ফটো

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ। আজ বিকালে কলেজের প্রধান ফটকের সামনে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সার্বিক ব্যাবস্থাপনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবু শুকলাল দাশ।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গাজী জাফরউল্ল্যা, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নাছির উদ্দিন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, সম্পাদক খন্দকার নাঈমুল আজম।

প্রধান অতিথির বক্তব্যে বাবু শুকলাল দাশ বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী আমাদের সকলকে একযোগে মোকাবেলা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে আমাদেরকে চলতে হবে। যতবেশি আমরা সামাজিক দূরত্ব বজায় রাখব, নিয়মিত হাত ধোয়া থেকে শুরু করে যাবতীয় নিয়ম মেনে চলবো তত শিগগির আমরা পরিত্রাণ পাব। এসময় অসহায় গরিবদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিত্তবানদের প্রতি আহবান জানান।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, বিশ্বব্যাপী এই মহামারীর শুরু থেকে আমরা সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা কলেজ ল্যাবে হ্যান্ড সেনিটাইজার তৈরী করে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছি। এই ধারাবাহিকতার অংশ হিসাবে আজ আমরা গরীব অসহায় তিনশত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, আলু, পিয়াজ, তৈল প্রদান করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রাম শহরে যে কোন অভুক্ত পরিবারের পাশে থাকবে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল কায়সার, জামশেদ উদ্দিন,রিয়াজুল ইসলাম শান্ত,অর্ণব দেব, ওয়াহিদুর রহমান সুজন, মোস্তফা তারেক,কবিরুল আজম, মোঃআকবর খান,গোবিন্দ দত্ত, মোঃহোসাইন চৌধুরী, আবু তোরাব আহমেদ প্রমুখ

তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence