ত্রাণসামগ্রী নিয়ে গরীব-অসহায়দের পাশে তিতুমীর কলেজছাত্র শাওন

০৫ এপ্রিল ২০২০, ০৭:১৯ PM

© টিডিসি ফটো

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের অঘোষিত লকডাউনে চলছে সারাদেশে। এতে করে দিন মজুররা পড়েছে বিপাকে। নিত্যদিনের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবারগুলো।

গাজীপুরে এ সকল ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্র মো. হাসানুর রহমান শাওন। শাওন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের একজনকর্মী।

রবিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে ১৫টি পরিবারের মাঝে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

হাসানুর রহমান শাওন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ মাস্ক, স্যানিটাইজার, খাদ্যসামগ্রী নিয়ে সারা দেশব্যপী মাঠে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে সাধ্যমত মানুষকে সহযোগিতার চেষ্টা করেছি। সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৮ অক্টোবর ২০২৬