করোনা: ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশের পরিস্থিতি ভালো

০৪ এপ্রিল ২০২০, ০৮:০১ PM

© ফাইল ফটো

দেশের করোনাভাইরাস পরিস্থিতি ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্সের মতো উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাসময়ে যথোপযুক্ত পদক্ষেপের কারণেই এটা সম্ভব হয়েছে।

এছাড়া করোনাভাইরাস মহামারি পরিস্থিতি মোকাবিলায় ১১ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল স্থগিত থাকবে বলে এ সময় জানান তিনি।

তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে, যোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের মহামারি চলাকালীন নিম্ন আয়ের এবং দুস্থ মানুষকে সহায়তা করার জন্য দলের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান।

অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অ…
  • ০৮ অক্টোবর ২০২৬
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
  • ০৮ অক্টোবর ২০২৬
খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে রাখতে হবে বাংলা কিউ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬