গুনে গুনে ত্রাণের ১৮ বস্তা চাল বিক্রি করলেন আ.লীগ নেতার ভাই

০৪ এপ্রিল ২০২০, ০৭:৩৬ PM

© সংগৃহীত

খাদ্যবান্ধব কর্মসূচির ১৮ বস্তা সরকারি চাল বিক্রির অভিযোগ উঠেছে বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান পারভেজের ছোট ভাই তারিকুল ইসলাম তারেকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ওই পরিমাণ চাল পাচারকালে রফিকুল ইসলাম লিটন মুন্সি নামে এক ব্যবসায়ীকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতার করা হয়। লিটনের কাছে বেশি দামে এসব সরকারি চাল বিক্রি করেছেন ওই আওয়ামীলীগ নেতার ভাই ।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, অধিক মুনাফার আশায় তাফালবাড়ি বাজারের ডিলার তারিকুল ইসলাম তারেক ১০ টাকা কেজির ১৮ বস্তা চাল লিটনের কাছে বেশি দামে বিক্রি করে দেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লিটনের গোডাউন থেকে ওসব চাল জব্দ করা হয়। সেই সঙ্গে ক্রেতা লিটনকে গ্রেফতার করে পুলিশ।

শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আবু সাইদ বলেন, সরকারি চাল জব্দ ও একজন গ্রেফতারের ঘটনায় উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে এক কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। ডিলার তারেক শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ছোট ভাই। এ ঘটনায় ডিলার তারেককে গ্রেফতারের চেষ্টা চলছে।

অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অ…
  • ০৮ অক্টোবর ২০২৬
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
  • ০৮ অক্টোবর ২০২৬
খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে রাখতে হবে বাংলা কিউ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬