ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিল ছাত্র অধিকার পরিষদ নেত্রকোনা শাখা

০৪ এপ্রিল ২০২০, ০৫:৪৪ PM

© টিডিসি ফটো

দেশে করোনাভাইরাসের কারনে অঘোষিত লকডাউন চলছে। আর এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। সমাজের পিছিয়ে পড়া এসব মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখা।

আজ শনিবার (৪ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে অসহায়, দিনমজুর ও দরিদ্র ৩০ পরিবারের কাছে চাল, তেল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ পৌঁছে দেওয়া হয়েছে। এসব দ্রব্য সামগ্রী অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় তারা৷

ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক ফাহিম রহমান, যুগ্ম-আহবায়ক রাকিব হাসান, শামীম ওসমান তাকি ও মারুফ বিশ্বাস। এসময় তাদের সাথে আরো উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল মিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক সারোয়ার রহমান মুন্না।

এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. সোহরাব হোসেন জানান, আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা সাধারণ মানুষের পাশ দাঁড়িয়েছি। দেশের এই ক্রান্তিকালে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিত্তবানদের গরীব, অসহায় দিনমজুরদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। সমাজের বিত্তবানরা আমাদের সহযোগিতায় এগিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৮ অক্টোবর ২০২৬