আমি পাগল নই- এ জাতীয় স্ট্যাটাস দেব: ছাত্রলীগ নেতা

সাঈদীর মুক্তি চেয়ে ছাত্রলীগ নেতার স্ট্যাটাসের অভিযোগ
০৪ এপ্রিল ২০২০, ০৮:২১ AM
সাঈদীর মুক্তি চেয়ে ছাত্রলীগ নেতার স্ট্যাটাসের অভিযোগ

সাঈদীর মুক্তি চেয়ে ছাত্রলীগ নেতার স্ট্যাটাসের অভিযোগ

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন- এমন অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি জিহাদুল ইসলাম। এই ঘটনার পর তাঁর বহিষ্কারের সুপারিশ জানিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি পাঠিয়েছে জেলা ছাত্রলীগ।

এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা জিহাদুলের দাবি, তাঁর ছবি ও নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে রাজনৈতিক শত্রুতা থেকে এটি কেউ করেছে। জিহাদুল ইসলাম (২৭) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বোয়ালমারী ইউনিয়নের সোতাশী গ্রামের আবদুর রহমান মোল্লার ছেলে। তিনি বর্তমানে ঢাকায় বঙ্গবন্ধু আইন কলেজে অধ্যয়নরত।

গত ২ এপ্রিল ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের যৌথ স্বাক্ষরিত একটি চিঠি ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়। তাতে জেলা ছাত্রলীগের সহসভাপতি জিহাদুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। দলীয় প্যাডে দেওয়া ওই সুপারিশপত্রে বলা হয়েছে, জিহাদুল গত ২৯ মার্চ দলীয় শৃঙ্খলা ও নীতি অবমাননা করে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর কারামুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেন; যা ছাত্রলীগের নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তাই তাঁর ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকা সংগঠনটির জন্য লজ্জাজনক।

জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম বলেন, বিষয়টি নজরে এলে বৃহস্পতিবার রাতে জরুরি সভা করে জিহাদুলকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছে।

স্ট্যাটাস দেয়ার ঘটনা অস্বীকার করে অভিযুক্ত জিহাদুল ইসলাম বলেন, ‘আমি চার বছর ধরে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, আমি সন্ত্রাসী বা চাঁদাবাজ নই। ‘রাজনীতি যাঁরা করতে আসেন, তাঁদের অনেক শত্রু থাকে। কেউ বা কয়েকজন আমাকে হেয় ও অসম্মানিত করতে এবং রাজনৈতিকভাবে আমার মৃত্যু ঘটানোর জন্য আমার ছবি ব্যবহার করে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে এ কাজ করতে পারেন।’ তিনি বলেন, ‘একজন পাগলও তার স্বার্থ বোঝে, আমি পাগল নই যে এ–জাতীয় স্ট্যাটাস দেব। ...সমগ্র বিষয়টির কোনো তদন্ত না করে জেলা ছাত্রলীগ এ–জাতীয় একটি সুপারিশপত্র কেন্দ্রে পাঠিয়েছে জেনে কষ্ট পেয়েছি।’

সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence