আ.লীগ নেতার বাড়ি থেকে ১৩৮ বস্তা ত্রাণের চাল উদ্ধার

০৩ এপ্রিল ২০২০, ০৯:২৬ AM

© সংগৃহীত

নওগাঁর রাণীনগর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১৩৮ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। ওই নেতার নাম আয়াত আলী (৬০)। আয়াত আলী কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়ার আয়েন উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় এসব ত্রাণের চাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ মেট্রিক টন সরকারি ত্রাণের চাল এবং সরকারি ত্রাণের চালের ২০০ পিস খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় আয়াত আলী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

ইউএনও বলেন, চাল উদ্ধার করে স্থানীয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। আয়াত আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অ…
  • ০৮ অক্টোবর ২০২৬
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
  • ০৮ অক্টোবর ২০২৬
খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে রাখতে হবে বাংলা কিউ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬