অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ করেছে ছাত্রদল

৩১ মার্চ ২০২০, ০৪:৪৬ PM

© টিডিসি ফটো

করোনা ভাইরাসের কারণে রাজধানীর বিভিন্ন এলাকার অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে কেন্দ্রীয় ছাত্রদল। এরই অংশ হিসেবে গতকাল সোমবার এ্যালিফেন্ট রোড এলাকার অসহায়দের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় প্রায় শ’খানেক পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী তালিকায় ছিল চাল, ডাল, পেয়াজ, আলু, ছোলা ইত্যাদি।

এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক তত্বাবধানে কেন্দ্রীয় ছাত্রদলসহ বিভিন্ন ইউনিট ত্রাণ বিতরণের এ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে।

এ বিষয়ে কেন্দ্রীয় সংসদের সভাপতি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বর্তমান পরিস্থিতিতে সমাজের গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠী সবচেয়ে কষ্টের মাঝে জীবন যাপন করছে । সমাজের এসব পিছিয়ে পরা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। এসময় তিনি সমাজের বিত্তবানদের এসব অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬