অসহায় মানুষের পাশে আসতে ধনীদের প্রতি আহ্বান কাদেরের

২৮ মার্চ ২০২০, ১১:৩৪ AM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ধনীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, করোনাভাইরাসের কারণে দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই সংকটকালে দেশের ধনী ও বিত্তবানদের খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসুন।

শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংটি ওবায়দুল কাদের গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছাড়াই করেছেন। করোনাভাইরাসের কারণে আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের তথ্য বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তার হুমকির পাশাপাশি দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকে করোনাভাইরাসের সংক্রমণ–পরবর্তী অর্থনৈতিক বৈশ্বিক মহামন্দার ভবিষ্যদ্বাণী করেছেন। এই সংকটকালে মুহূর্তে সমাজের ধনী ও বিত্তবানেরা সমাজের খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের পাশে হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।


মন্ত্রী কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার স্থানীয় প্রশাসনের মাধ্যমে এসব দরিদ্র জনগণের কষ্ট লাঘবের জন্য বিশেষ প্রণোদনা চালু করেছেন এবং সাহায্য-সহযোগিতা অব্যাহত রেখেছেন।

ওবায়দুল কাদের বলেন, সারা দেশের আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীকে সহযোগিতা করবেন।

উচ্চশিক্ষা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল ফ্রান্স 
  • ০৪ জুলাই ২০২৬
হোটেলে ১২ লাখ টাকার বিল না দেওয়ায় অভিযুক্ত সেই এনসিপি নেতাক…
  • ০৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ
  • ০৪ জুলাই ২০২৬
আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence