শেখ হাসিনা সীমানা পেরিয়ে আজ বিশ্ব নেতা: কাদের

২০ ডিসেম্বর ২০১৯, ০৬:২০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা পলিটিশিয়ানের সীমানা পেরিয়ে আজ বিশ্ব নেতা। শেখ হাসিনার হাতে যতদিন দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশকালে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেকে একজন রাজনীতিবিদের গন্ডি পেরিয়ে সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজের উত্তরণ ঘটিয়েছেন। একজন রাজনীতিবিদ কেবল পরের নির্বাচন নিয়ে চিন্তা করেন, কিন্তু একজন রাষ্ট্রনায়ক চিন্তা করেন আগামী প্রজন্ম নিয়ে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিবিদের সীমানা পেরিয়ে একজন সফল রাষ্ট্রনায়কের দক্ষতা অর্জন করেছেন।

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩ টায় জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্যদিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি সকল সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন।

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর তারই কন্যা শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন।

তিনি বলেন, গত ৪৪ বছরে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। তিনি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশকে গড়ে তোলার কাজ করেছেন। কোন্দলে জর্জরিত দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং আন্দোলনের মাধ্যমে শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্ত করেছেন।

অনুষ্ঠানে ৭৫ এর ১৫ আগস্ট ষড়যন্ত্রকারী ও স্বাধীনতাবিরোধী শক্তির হাতে বঙ্গবন্ধুর স্বপিরবারে নিহত হওয়ার তীব্র নিন্দা জানান তিনি। বক্তব্যের শুরুতে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকের প্রতিবেদনটি অনেক বড় হওয়ায় সেটি পাঠ না করে কাউন্সিলরদের প্রতি পুরো প্রতিবেদনটি পড়ার আহ্বান জানান।

চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬