‘স্বাধীনতার আগে দেশের সম্পদ ব্রিটিশ-ভারত লুণ্ঠন করেছে’

১৯ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৮ PM

© টিডিসি ফটো

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, ‘পরাধীনতার কারণে স্বাধীনতাপূর্ব বাংলাদেশের প্রচুর সম্পদ ব্রিটিশ ও ভারতের দ্বারা লুণ্ঠিত হয়েছে। পরাধীন শাসনের কারণে প্রতি মুহূর্তে নির্যাতিত হয় ভাষা, শিক্ষা ও অর্থনীতি। স্বাধীনতা ছাড়া জ্ঞান-বিজ্ঞান বিকশিত হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশকে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে হবে’।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘মুক্তিযুদ্ধ এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতার সুফল’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০শতাধিক শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. সাহানা আফরোজ।

মুনীর চৌধুরী বলেন, ‘প্রযুক্তিতে বাংলাদেশের অভাবনীয় উন্নতি হয়েছে। ন্যানো ফিল্টার আবিষ্কৃত হয়েছে, পাটের জীবন রহস্য উদঘাটন হয়েছে। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও গবেষণা করে বিশ্ব মানচিত্রে সম্মান জনক অবস্থানে পৌঁছাতে হবে”।

অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধের উপর স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সচিব মো. আনোয়ার হোসেন।

পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বা…
  • ০৯ অক্টোবর ২০২৬
চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬