বিএনপি নেতা সাখাওয়াত হোসেন গ্রেফতার

১৯ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৫ PM
বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান

বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান © ফাইল ফটো

মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা ও দুই পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলায় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরের শহরের খানপুর এলাকায় নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসাদুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ১৬ ডিসেম্বর পুলিশের উপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ পূর্বের একটি নাশকতার মামলায় সাখাওয়াৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি সাখাওয়াতের বরাত দিয়ে আরও বলেন, ১৬ ডিসেম্বরের মামলায় তিনি আগাম জামিন পেয়েছেন দাবি করলেও এখনও পর্যন্ত জামিনের কোন কাগজ দেখাতে পারেনি। তবে তিনি বলেছেন কাগজ আছে, সে কাগজ দেখাতে পারলে পূর্বের নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

এদিকে ১৮ ডিসেম্বর সকালে উচ্চ আদালতের বিচারপতি আবদুল হাফিজ ও ইজাহারুল হক আকন এবং বিচারপতি ওবায়দুল হাসান ও একেএম জহিরুল হকের পৃথক বেঞ্চ অ্যাড. সাখাওয়াতসহ বিএনপির দশ নেতাকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালিন জামিন আবেদন মঞ্জুর করেন। তবে আদালতের সেই জামিন আদেশ থানায় এখনও জমা দেওয়া হয়নি।

এর আগে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকাল ১০ টার দিকে শহরের দুই নম্বর রেল গেট এলাকায় ৭১ প্রজন্ম ব্যানারে স্বেচ্ছাবেসক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও যুবদলের নেতাকর্মীরা বিজয় র‌্যালি বের করে। এতে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে মারধর করে। এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে জেলা ও মহানগর বিএনপির ১৯ নেতার নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩শ জনকে আসামী করে মামলা দায়ের করে।

জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬