‘সাধারণ সম্পাদক কে হ‌চ্ছেন তা নেত্রী ও আল্লাহ জা‌নেন’

১৯ ডিসেম্বর ২০১৯, ০৪:১৩ PM
ওবায়দুল কা‌দের

ওবায়দুল কা‌দের © ফাইল ফটো

আগামীকাল হতে যাচ্ছে আওয়ামী লীগরে ২১তম জাতীয় সম্মেলন। সম্মেলনে অলিখিতভাবে সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নির্বাচিত হতে যাচ্ছেন তা নিশ্চিত হলেও সাধারণ সম্পদকের পদ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

এমনকি দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের নিজেও জানেন না কে বসতে যাচ্ছেন দলের এই গুরুত্বপূর্ণ আসনে। বৃহস্পতিবার সম্মেলন মঞ্চ পরিদর্শন শে‌ষে ওবায়দুল কা‌দের বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হ‌চ্ছেন তা নেত্রী ও আল্লাহ জা‌নেন’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে উপযোগী শক্তি হিসেবে আওয়ামী লীগকে গড়ে তোলাই সম্মেলনের মূল লক্ষ্য জানিয়ে কাদের বলেন, ‌নির্বাচ‌নে যে প্রতিশ্রুতি আমরা দি‌য়ে‌ছি সে প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। সেই প্রতিশ্রুতি পালন এবং আমাদের নেত্রীর ভীষণ বাস্তবায়নে ট্রাডিশন এবং টেকনোলজির সমন্বয় ঘ‌টি‌য়ে ব্যালেন্স করে আমরা আওয়ামীলীগকে এগিয়ে নিয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী বলেন, আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে সে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ কর‌বে। সরকার শক্তিশালী কখনও হবেনা যদি দল শক্তিশালী না হয়। দ‌লের ম‌ধ্যে কিছু কিছু সমস্যা আছে সেগু‌লো দুর ক‌রে একটি মর্ডান, স্মার্ট, আধুনিক পার্টি হিসেবে আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের জনগণের সামনে উপস্থাপন করতে চাই।

বিদায়ী কমিটির কতটুকু সফল মনে করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতা ও আছে। সর্বোপরি দেশের জনগণ আমাদের সফলতা ও ব্যর্থতার মূল্যায়ন করবেন। সফলতা থাকলে সেখানে কিছু কিছু ব্যর্থতাও থাকে। আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সাম‌নে নবতর প‌থে যাত্রা করব।

নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬