রাজনৈতিক বিবেচনা করায় ‍যুদ্ধাপরাধীর মামলা দীর্ঘায়িত হচ্ছে

১৬ ডিসেম্বর ২০১৯, ০৪:২৩ PM
ডাকসু ভিপি ‍নুরুল হক

ডাকসু ভিপি ‍নুরুল হক © ফাইল ফটো

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হয়েছে। কিন্তু রাজনৈতিক বিবেচনায় বিচার করায় তা দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি ‍নুরুল হক। তিনি বলেন, স্বাধীনতার ৪৮ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা যায়নি। দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হলেও রাজনৈতিক বিবেচনায় বিচার করায় তা দীর্ঘায়িত হচ্ছে। বিজয়ের মাসে যুদ্ধাপরাধীকে শহীদ লেখার ধৃষ্টতার তীব্র নিন্দা জানাই এবং যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার শেষ করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানাই।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন শেষে ভিপি নুর সাংবাদিকদের এ সব কথা বলেন।

দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন তিনি বলেন, দেশের এই গণতন্ত্রহীনতার জন্য রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের ব্যর্থতা রয়েছে। মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন পূরণ হয়নি। দেশের গণতন্ত্রের ওপর বারবার হামলা হয়েছে। গণতন্ত্রের নাম দিয়ে স্বৈরাচারী সরকার কায়েম হয়েছে। ফলে তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের আহবান জানিয়ে তিনি বলেন, স্বাধীন দেশে শ্রমিকদেরকে অনশন করে মৃত্যুবরণ করতে হচ্ছে। দেশে সরকারের প্রতি জনগণের আস্থা নেই। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নেই। ফলে তরুণ প্রজন্মের দায়িত্ব নতুন করে গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।

 

পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বা…
  • ০৯ অক্টোবর ২০২৬
চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬