বিজয় দিবসেও সংঘর্ষে জড়ালো আ.লীগের দু’পক্ষ

১৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৯ PM
বিজয় দিবসেও সংঘর্ষে জড়ালো আ.লীগের দু’পক্ষ

বিজয় দিবসেও সংঘর্ষে জড়ালো আ.লীগের দু’পক্ষ © সংগৃহিত

ঈশ্বরদীতে বিজয় দিবসের র‌্যালিতেও আওয়ামী লীগরে দ্রু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় একে অন্যকে দায়ী করেছে দ্রু’গ্রুপের নেতারা। তবে সংঘর্ষ হয়নি বলে দাবী করেছেন ঈশ্বরদী থানার ওসি।

স্থানীয়রা জানিয়েছেন সোমবার বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে বেলা ১১টায় পৌরসভার ব্যানারে একটি মিছিল বের করা হয়। তারা পোস্ট অফিস মোড় এলাকায় পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টুর নেতৃত্বে পূর্ব নির্ধারিত একটি বিজয় র‌্যালিও একই স্থানে পৌঁছায়। তখন দু’গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দু’পক্ষের কিছু অতি উৎসাহী কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ৫ জন আহত হন। তাদের মধ্যে সাবেক যুবলীগ নেতা আব্দুল মতিন, মো. সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবায়ের বিশ্বাসও রয়েছেন। এর মধ্যে মতিন ও সাঈদকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব বলেন, পোস্ট অফিস মোড় এলাকায় কী ঘটেছে তা জানা নেই। ওই সময় আমাদের কর্মীরা র্যালির জন্য সবাই বিজয় স্তম্ভে ছিল।

অপরদিকে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, র‌্যালি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি।

নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬