খালেদা জিয়ার জামিন খারিজের প্রতিবাদে মহানগর ছাত্রদলের বিক্ষোভ

১২ ডিসেম্বর ২০১৯, ০৮:২৮ PM
খালেদার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ করছে ঢাকা মহানগর ছাত্রদল

খালেদার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ করছে ঢাকা মহানগর ছাত্রদল © টিডিসি ফটো

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী আমিনুর রহমান শান্ত’র নেতৃত্বে মিছিলটি মিরপুর সনি সিনেমাহল থেকে চিড়িয়াখানা রোডের প্রধান সড়ক থেকে শুরু হয়ে কমার্স কলেজের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশে শান্ত বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থেকে শাসনের নামে শোষণকে দীর্ঘস্থায়ী করতেই আজকে বেগম খালেদা জিয়ার জামিন না মঞ্জুর করা হয়েছে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাহ আলী থানা ছাত্রদল নেতা সজিব হোসেন, মামিক মিয়া, মো. সবু, পলাশ, মাহিয়া মামুন, দারুস সালাম থানা ছাত্রদল নেতা রাজিব হোসেন, অনিক রহমান, অতু, আকাশ, মিরপুর থানা ছাত্রদল নেতা, মো. বিল্লাল, জন, জয়, মনির হোসেন, পল্লবী থানা ছাত্রদল নেতা রাহাত খান, সজিব, শফিকুল ইসলাম, সম্রাট, তোতাসহ শতাধিক নেতাকর্মী।

পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বা…
  • ০৯ অক্টোবর ২০২৬
চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬