খালেদা জিয়ার জামিন খারিজের প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১২ ডিসেম্বর ২০১৯, ০৫:২০ PM

© টিডিসি ফটো

আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মিরপুরে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সংগঠনটির কলেজ শাখা সভাপতি মোহাম্মদ আইয়ুবের নেতৃত্বে মিছিলটি শ্যামলী শিশু মেলার প্রধান সড়ক থেকে শুরু হয়ে আগারগাঁও নিউরোলজি হাসপাতালে সামনে এসে শেষ হয়।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আইয়ুব বলেন, বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের রায়টি আদালত থেকে নয়, বরং গণভবন থেকে দেওয়া হয়েছে।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহ সভাপতি মো. রুবায়েত হোসেন দিপু, প্রদীপ কুমার হাওলাদার, সৈয়দ নাজমুল ইসলাম, মো. ইমন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, মো. আসাদুজ্জামান আসাদ, আবুল কালাম আজাদ (সোহাগ), রাসেল শেখ, সহ সাধারণ সম্পাদক জোবায়ের আল মাহমুদ, আবুল কাশেম রিয়াদ সহ সাংগঠনিক মো. হাসান, দপ্তর সম্পাদক আকরাম আহমেদসহ শতাধিক নেতাকর্মী।

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনার কাছে ৭ গোলে হারের পর ফিফার নিষেধাজ্ঞার জালে বু…
  • ০৯ অক্টোবর ২০২৬