ডাকসুর ভিপি প্রার্থী মোস্তাফিজ গ্রেপ্তার

২৯ নভেম্বর ২০১৯, ০৯:০০ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাইকোর্টের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক।

জানা গেছে, হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ মামলার এজাহারভুক্ত আসামি।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬