মেয়াদ শেষ হওয়ার দু’মাস আগে জাসাসের পূর্ণাঙ্গ কমিটি

২৪ নভেম্বর ২০১৯, ০৮:৪১ AM
জাসাস-এর সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক হেলাল খান

জাসাস-এর সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক হেলাল খান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদকে সভাপতি এবং চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

২০১৭ সালের ১৯ জানুয়ারিতে ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সে অনুযায়ী ২০২০ সালের জানুয়ারিতে এ কমিটির মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার মাত্র দু’মাস আগে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে জাসাস।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসাসের ১৮৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুমোদন করেছেন। কমিটিতে উপদেষ্টা হিসেবে ২৩ জনকে মনোনীত করা হয়েছে। কমিটির মেয়াদ দেয়া হয়েছে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত। কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন অভিনেতা বাবুল আহমেদ।

কমিটিতে সহসভাপতি হয়েছেন মনিরুজ্জামান মনির, ছড়াকার আবু সালেহ, আনিসুল ইসলাম সানি, ইথুন বাবু, সালাউদ্দিন মোল্লা, মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, জাহাঙ্গীর আলম রিপন, লিয়াকত আলী, শাহরিয়ার ইসলাম শায়লা, হাসান চৌধুরী, জাহেদুল আলম হিটো, মীর সানাউল হক, শায়রুল কবির খান, আবু সাঈদ খান, শামসুল আলম, ড. রিজিয়া জোবেদ, শামসুদ্দিন দিদার, এসএম মনিরুল ইসলাম, শরীফ মাহমুদুল হক সঞ্চয় ও কেএম খালেকুজ্জামান জুয়েলসহ ৪০ জন।

এছাড়া পূর্ণাঙ্গ এ কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন রোকন।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬