যুবলীগের চেয়ারম্যান পরশ সম্পাদক নিখিল

২৩ নভেম্বর ২০১৯, ০৪:২৬ PM

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। আর সাধারণ সম্পাদক হয়েছে মইনুল হোসেন খান নিখিল।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনটির নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির দুই সন্তান শেখ ফজলে নূর তাপস ও শেখ ফজলে শামস পরশ। সংসদ সদস্য তাপস বর্তমানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব। ফজলে শামস পরশ এখনো দলীয় রাজনীতিতে যুক্ত না হলেও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের আস্থাভাজন।

শেখ ফজলুল হক মনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম প্রধান গেরিলা বাহিনী মুজিব বাহিনী তার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত এবং পরিচালিত হয়।

অপরদিকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ছিলেন মইনুল হোসেন খান নিখিল। তৃণমূল থেকে উঠে আসা এ যুবনেতা বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে জড়ান। পরে মিরপুরে ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক থেকে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেন। 

স্থানীয় বাসিন্দা ও তার সমর্থদের দাবি নির্বাচনী এলাকার রাস্তা প্রশস্তকরণ, পানি, গ্যাসসহ দৈনন্দিন যে কোনো সমস্যা সমাধানে তিনি সর্বদা তৎপর থাকেন। ১৯৮৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত বেশ কয়েকবার কারারুদ্ধ হয়েছেন মো. মাইনুল হোসেন খান নিখিল।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬