জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে কানাডার ভোট

২৩ নভেম্বর ২০১৯, ১২:০০ PM

১০ বছর পর জাতিসংঘ প্রস্তাবে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে কানাডা। এর আগে ধারাবাহিকভাবে দেশটি ইসরায়েলের পক্ষেই ভোট দিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে আসছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিদের বাড়িঘর ও জায়গা দখলকে বৈধ বলে ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রশাসনের এ সম্মতির সমালোচনা করেছেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

এতে পোপ ফ্রান্সিস ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন এবং তাদের অবস্থান পরিবর্তনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পোপ ফ্রান্সিস বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থান পরিবর্তন করায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাহত হবে।’

এদিকে, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের এ অবৈধ দখলদারিত্বকে মার্কিন প্রশাসন বৈধতা দেয়ায় কানাডাও তাদের নিজের অবস্থান পরিবর্তন করেছে। দেশটি আগে দখলদার ইসরায়েলকে সমর্থন করলেও গত দশ বছরে এই প্রথম কানাডা ফিলিস্তিনি জনগণের পক্ষে জাতিসংঘ রেজুলোশনে ভোট দিয়েছে। কানাডা মনে করে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬