আসামের এনআরসি বাতিল

২২ নভেম্বর ২০১৯, ০৯:৩৯ AM

ছয় বছরে  ১৬০০ কোটি টাকা খরচে প্রকাশিত আসাম রাজ্যের নাগরিকপঞ্জি তালিকা (এনআরসি) কার্যত বাতিল হতে বসেছে। বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় সেই ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, গোটা দেশের সঙ্গেই আসামে নতুন করে এনআরসি হবে।

আসামের অথর্মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও জানান, রাজ্যে হওয়া এনআরসি পুরোপুরি বাতিল করে সারাদেশের সঙ্গে আসামেও নতুন করে এনআরসি হোক। সুপ্রিমকোর্টের নজরদারিতে আসামে হওয়া এনআরসি’র চূড়ান্ত তালিকায় বাদ যান ১৯ লাখ মানুষ। যাদের মধ্যে অন্তত ১৩-১৪ লাখই হিন্দু। তালিকা প্রকাশ হতেই অস্বস্তিতে পড়ে যায় শাসক দল বিজেপি। ওই এনআরসি সঠিক নয়, সেই যুক্তিতে সরব হন হিমন্তরা। এনআরসি-তে বেশির ভাগ হিন্দুদের নাম বাদ পড়ায় ভোট ব্যাংকে বিরূপ প্রভাব পড়ছে বলে শীর্ষ নেতৃত্বকে জানায় আসাম বিজেপিও। চাপ বাড়াচ্ছিল সংঘ পরিবারও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আসামে নতুন করে এনআরসি হবে বলে বিতর্ক তৈরি করেন অমিত।

সরকারের ওই সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানিয়েছে, এনআরসি মামলার মূল আবেদনকারী আসাম পাবলিক ওয়ার্কসও। তাদের দাবি ছিল, সব তথ্য ফের যাচাই করা হোক। এই মামলার পরের শুনানি ২৬ নভেম্বর। সূত্র: আনন্দবাজার

ট্যাগ: ভারত
বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬