এমপির আত্নীয় পরিচয়ে অর্ধশত গাছ কেটে নিল আ’লীগ নেতা

২১ নভেম্বর ২০১৯, ১১:২৬ AM

© সংগৃহীত

সংসদ সদস্যের আত্নীয় পরিচয় দিয়ে রাস্তার পাশের প্রায় অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে। গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন ধুবিল ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা জেহাদুল ইসলাম।

জানা গেছে, সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াস) সাংসদ আব্দুল আজিজের আত্মীয় পরিচয় দিয়ে রাস্তার পাশের গাছ কেটে নিয়ে যান দুই আওয়ামী লীগের দুই নেতা। তবে স্থানীয়রা অভিযোগ করে বলেছেন এমপির নির্দেশেই গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন এমপি আব্দুল আজিজ। তিনি জানান ওই এলাকায় তার কোন আত্নীয় নেই।

স্থানীয়রা জানিয়েছেন, ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের মৃত নজিবর রহমানের ২ ছেলে আরিফুল ইসলাম ও মনিরুল ইসলাম জোড়দিঘি-মালতিনগর আঞ্চলিক সড়কের ৩৫টি গাছ কেটে নিয়ে যায়। গাছ কাটার সময় তারা নিজেদের এমপির আত্মীয় বলে পরিচয় দেয়। অভিযুক্ত আরিফুল ও মনিরুল স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।

গাছ কাটার কথা স্বীকার করেছেন আরিফুল, মনিরুল ও আব্দুর রাজ্জাক। তাদের দাবি এমপি সাহেব আমাদের আত্মীয়। তিনিই আমাদের গাছ কাটার অনুমতি দিয়েছেন। তাই আমরা গাছগুলো কেটে নিচ্ছি।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মর্কতা (ইউএনও) শামীমুর রহমান বলেন, গাছ কাটার বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ রাতে মোবাইল ফোনে গণমাধ্যকে জানান, ওই এলাকায় আমার কোনো আত্মীয় নেই। আমার নাম ভাঙিয়ে যারাই সরকারি গাছ কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬