হোটেল বয়ের কাজে বারাক ওবামা, আলোচনায় ভিডিও

২০ নভেম্বর ২০১৯, ০৪:০১ PM

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হোটেল বয়ের কাজ করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি পুরনো হলেও সম্প্রতি সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদমাধ্যমে হইচই শুরু হয়েছে।

ওই ভিডিওটি দিয়াগো লিয়ানদারদো মোরা নামের একটি ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়। ভিডিওটি ভিউ হয়েছে তিন কোটি বার। সেটি শেয়ার করেছে ১০ লাখেরও বেশি মানুষ। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘বছরের-পর-বছর দেশকে সেবা করার জন্য ওবামা ও তার পরিবারকে ধন্যবাদ।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, হোটেল বয়ের ভাইরাল হওয়া ভিডিওটি ২০১৬ সালের। যখন ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় ওবামা ও তাঁর পরিবার দেশটির সেনাবাহিনীর অবসর হোমে গিয়েছিলেন। সেখানে সাবেক সেনা কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে তাঁদের খাবার পরিবেশন করেন ওবামা ও মিশেল।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬