ট্রাক চাপায় যুবলীগের দুই কর্মীর মৃত্যু 

২০ নভেম্বর ২০১৯, ০৯:৩৮ AM

দিনাজপুরে চিরিরবন্দরে বালুবাহী ট্রাকচাপায় দুই যুবলীগকর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার খেরকাটী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার জয়পুর গ্রামের ওসমান গণির ছেলে আশিকুর রহমান (৩৫) ও একই উপজেলার খেরকাটি গ্রামের দেবেশ চন্দ্র রায় (৩০)।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, গতরাত ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার খেরকাটি গ্রামের কাঁকড়া নদী থেকে একটি বালুবাহী ট্রাক মোহনপুর ব্রিজের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আশিকুর ও দেবেশ গুরুতর আহত হন।

ওসি আরো বলেন, তাঁদেরকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান।

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬