তারেক রহমানের জন্মদিনে কেক কাটবে না ছাত্রদল

১৯ নভেম্বর ২০১৯, ০৯:৫৫ PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীকাল বুধবার দেশের সকল ইউনিট সমূহে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছেন। তবে কেক কাটাসহ সকল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

বুধবার বাদ জোহর কেন্দ্রীয় ভাবে দলের প্রধান কার্যালয়ের নীচ তলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল দেশের সকল ইউনিট সমূহকে যথাযোগ্য মর্যাদায় জন্মদিনের কর্মসূচী পালন করার আহবান জানিয়েছেন।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেতৃদ্বয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে আটক রাখায় এবং দেশে লাগামহীনভাবে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ জনগণের দূর্দশার কথা চিন্তা করে, কেক কাটাসহ সকল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বাতিল করেছেন।’

বিশ্ব ডিম দিবস উদযাপন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম নিশ্চিত…
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন…
  • ০৯ অক্টোবর ২০২৬
ক্যান্টিন থেকে পরিচ্ছন্নতা—ঢাবির ৫ নারী হলে কাজ করছেন পুরু…
  • ০৯ অক্টোবর ২০২৬
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
  • ০৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির পর এবার প্রকাশ্যে এলো ‘লাল হিট জনতা পার্…
  • ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন জুয়ায় হেরে টাকা ছিনতাইয়ের নাটক, ব্যাংক কর্মকর্তাস…
  • ০৯ অক্টোবর ২০২৬