আওয়ামীলীগের এক নেতার ধাক্কায় আরেক নেতার মৃত্যু

১৬ নভেম্বর ২০১৯, ১২:৫০ PM

কক্সবাজারের মহেশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ নেতার ধাক্কায় আরেক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল আলম (৫৭) কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যার ধাক্কায় তিনি মারা গেছেন বলে অভিযোগ তিনি হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বদিউল আলম। তিনি কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর  নিয়ে ওই ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগ নেতা বদিউল আলমের কথা-কাটাকাটি হয়। নুরুল ইসলামকে রক্ষা করতে এগিয়ে গেলে বদিউল একপর্যায়ে জহিরুল আলমকে ধাক্কা দেন। এতে মাটিতে পড়ে গিয়ে মারা যান জহিরুল।

হু ইজ হাদি—ফেসবুকে হঠাৎ ভাইরাল কেন?
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিন কি আসলেই কক্সবাজার গিয়েছিল, কেন? কী বলছে পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬