৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ PM
 প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন মমিনুল হক

প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন মমিনুল হক © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে মাত্র ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। একের পর এক সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মমিনুক হক। এর আগে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম অর্ধশতক তুলে নিলেও বড় ইনিংস খেলতে পারেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৭ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪১ রান।

দলীয় ২২৩ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৭ বল খেলে কোনো রান না করেই বোল্ড হয়ে ফেরেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আফগান বোলার ইয়ামিনের দুর্দান্ত ইনসুইং ইয়র্কারে ব্যাট নামানোর আগেই ভেঙে যায় তার স্টাম্প। মুশফিকের বিদায়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ।

এরপর দলীয় ২২৫ রানে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। কাইস আহমেদের দুর্দান্ত লেগ ব্রেকে পরাস্ত হন শান্ত। অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করা বলটি ভেতরে ঢুকিয়ে দেন বোলার। সাহসী শটে বলটি খেলতে গিয়ে ব্যাটে এজ লাগলে স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে ধরা পড়েন তিনি। ফলে মাত্র ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে, ৭১ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। ইসমত আলমের বলে আউট হন তিনি। তার বিদায়ে ১২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর আরেক ওপেনার সাদমান ইসলামও বড় ইনিংস খেলার সুযোগ কাজে লাগাতে পারেননি। ৬৭ রান করে মোহাম্মদ সেলিমের বলে আউট হন তিনি। পুল করতে গিয়ে স্কয়ার লেগে দাঁড়ানো জিয়া-উর-রহমানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদমান।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে টানা ৭ ইনিংসে কোনো অর্ধশতক নেই বাংলাদেশের ব্যাটারদের। আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসেও সেই অপেক্ষা শেষ করতে পারেননি কেউ। বরং এই ইনিংসে রানের খাতা না খুলেই ফিরতে হয়েছে মুশফিকুর রহিমকে।

হু ইজ হাদি—ফেসবুকে হঠাৎ ভাইরাল কেন?
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিন কি আসলেই কক্সবাজার গিয়েছিল, কেন? কী বলছে পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬