ভারত অভিমুখে ইসলামী আন্দোলনের লংমার্চ

১৩ নভেম্বর ২০১৯, ১০:৫৩ AM

বাবরি মসজিদ মামলায় ভারতীয় সুপ্রীম কোর্ট যে রায় দিয়েছে তা বাতিল না করলে ভারত অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রায়ের প্রতিবাদে মঙ্গলবার বিকালে সংগঠনের ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় বিশ্বের বিচার বিভাগের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অবিলম্বে এ রায় বাতিল না করলে মুসলমানরা বাবরি মসজিদ অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে।’

তিনি বলেন, তারা একদিকে বলছে বিশ্বাসের ভিত্তিতে জমির মালিকানা নির্ধারণ করা যায় না। অন্যদিকে হিন্দুদের বিশ্বাসের ভিত্তিতে রাম মন্দির নির্মাণের কথা বলছে। এ রায় স্ববিরোধী। এ রায় উগ্র হিন্দুত্ববাদকেই উৎসাহিত করবে। দুঃখজনকভাবে সুপ্রিম কোর্ট জমির মালিকানা নিয়ে রায় দিলেও মসজিদ ভাঙার ফৌজদারি মামলা এখনও ঝুলে আছে। বরং যারা মসজিদ ভাঙায় নেতৃত্ব দিয়েছে তাদের হাতেই মসজিদ তুলে দেয়া হলো। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল করে দলটির নেতা কর্মীরা।

 

ট্যাগ: রাজনীতি
হু ইজ হাদি—ফেসবুকে হঠাৎ ভাইরাল কেন?
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিন কি আসলেই কক্সবাজার গিয়েছিল, কেন? কী বলছে পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬