কানাডায় বাড়ি কিনেছেন উপজেলা আ’লীগের সম্পাদক

১৩ নভেম্বর ২০১৯, ১০:৫১ AM

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল করের সম্পত্তি বাজেয়াপ্ত করতে দুদকে অভিযোগ দেয়া হয়েছে। গত সোমবার (১১ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান এমদাদ নূর দুদকের প্রধান কার্যালয়ে এ অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়, অমল কর ২০০৮-২০১৫ সাল পর্যন্ত তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকাকালে এবং ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করে ব্যাপক চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার করে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন। তিনি অবৈধ পথে উপার্জিত টাকায় সুনামগঞ্জ সদর উপজেলার বাঁধনপাড়া এলাকায় বহুতল বিশিষ্ট ভবনের মালিক হয়েছেন। অমল কর কানাডাতেও বাড়ি ক্রয় করেছেন। তিনি তার অবৈধ অর্থ কানাডাতে স্থানান্তর করেছেন। তার স্ত্রী ও সন্তান বর্তমানে কানাডাতে অবস্থান করছেন। অভিযোগে আরও বলা হয়, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমর করের দেশ-বিদেশের অনেক ব্যাংকে কোটি কোটি টাকা জমা রয়েছে।

দুদকে অভিযোগকারী মুক্তিযোদ্ধার সন্তান এমদাদ নূর বলেন, অমল কর সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে দলীয় ক্ষমতার অপব্যবহার করে বালু, পাথর, কয়লাঘাট, চুনাপাথর ঘাট, হাট-বাজার অফিসসহ বিভিন্ন উৎসে চাঁদা আদায় করে বিত্তশালী হয়েছেন এবং বিলাসী জীবন-যাপন করছেন। অতিরিক্ত টাকা হাতে আসায় তিনি বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। কানাডায় বাড়ি করে পরিবারকে ওই জায়গায় স্যাটেল করেছেন।

এ বিষয়ে অমল কর বলেন, আমি ভ্রমণ প্রিয় মানুষ। আমি বিভিন্ন সময় ভারত, কানাডা, সিঙ্গাপুর ঘুরতে যাই। আমার কয়লার ব্যবসা রয়েছে। আমি সৎ পথে ব্যবসা করি এবং সেই টাকায় বিদেশে ঘুরতে যাই। আমার কোনো কানাডায় বাড়ি নেই। আমার পরিবার আমার সঙ্গে সুনামগঞ্জে রয়েছে। তিনি আরও বলেন, সামনে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে কিছু দলের বিরোধী লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছে। তারা এক সময় জামায়াত-বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিল।

স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬