জয়পুরহাটে নবাগত ওসির সাথে ছাত্রজোটের সৌজন্য সাক্ষাৎ

১৩ নভেম্বর ২০১৯, ০৮:১১ AM

জয়পুরহাট সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেল ৪টায় ছাত্র ইউনিয়ন আহবায়ক ও প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক রিফাত আমিন রিয়নের নেতৃত্বে সাক্ষাৎ করতে যান নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) আহবায়ক রেহেনা পারভিন খুশি, শহর শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কাজল রানা, সাধারণ সম্পাদক মোমিন হোসেন, জেলা ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্র ফ্রন্ট নেতা রাব্বি হোসেন, ছাত্র ইউনিয়ন নেতা তাসরিন সুলতানা প্রমুখ।

নেতৃবৃন্দ সম-সাময়িক ছাত্র রাজনীতি নিয়ে ওসি শাহরিয়ার সাথে কথা বলেন। পরে তাকে কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস উপহার দেন।

হু ইজ হাদি—ফেসবুকে হঠাৎ ভাইরাল কেন?
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিন কি আসলেই কক্সবাজার গিয়েছিল, কেন? কী বলছে পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬