স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

১২ নভেম্বর ২০১৯, ০৩:৫৩ PM

© সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনস্থলে পদ প্রত্যাশী দুই প্রার্থীর কর্মী-সমর্থক‌দের মধ্যে চেয়ার ছোড়াছু‌ড়ির ঘটনা ঘ‌টে‌ছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর কেআই‌বি‌তে স‌ম্মেলন শুরুর ঠিক আগ মুহূ‌র্তে জায়গা দখল‌কে কেন্দ্র ক‌রে এই ঘটনার সূত্রপাত।

ঘটনাসূত্রে জানা যায়, মহানগর উত্তর ‌স্বেচ্ছা‌সেবক লী‌গের স‌ম্মেলন‌কে কেন্দ্র ক‌রে সকাল থে‌কে স‌ম্মেলনস্থ‌লে আস‌তে শুরু ক‌রেন নেতাকর্মীরা। বি‌ভিন্ন পদপ্রত্যাশী‌দের কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। এক পর্যা‌য়ে ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরানের নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘ‌টে। দু’জনই সভাপতি পদ প্রার্থী। পরিস্থিতি আরো খারাপ হতে থাকলে ইসহাকের সর্মথকরা সম্মেলন স্থান ছেড়ে পাশে স্থান নেয়।

এ সময় সি‌নিয়র নেতা‌দের উপ‌স্থি‌তি‌তে প‌রি‌স্থি‌তি শান্ত হয়। এই ঘটনায় ক্যামেরাম্যানসহ কয়েকজন আহত হয়েছে।

কিছুক্ষণ পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনস্থলে এসে উপস্থিত হন। এরপর তিনি শান্তির প্রতীক পায়রা এবং বলুন উড়িয়ে এবারের সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

২০০৬ সালের ৩১ মে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণে ভাগ করে দুটি কমিটি করা হয়। উত্তরের সভাপতি নির্বাচিত হন মোবাশ্বের চৌধুরী, সাধারণ সম্পাদক হন ফরিদুর রহমান খান ইরান।

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম আগামী ১৬ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬