যে কারণে নুর হোসেনকে মাদকাসক্ত বলেছেন রাঙ্গা

১২ নভেম্বর ২০১৯, ০৮:৩০ AM

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ার পরও তাকে যেভাবে অপমান করা হয়, সে ক্ষোভ থেকেই নুর হোসেনকে নিয়ে কিছু বিতর্কিত কিছু শব্দ ব্যবহার করেছিলাম। সোমবার একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে নিজের অবস্থান পরিস্কার করে সকলের কাছে ক্ষমা চান রাঙ্গা।

এসময় তিনি প্রশ্ন তুলে বলেন, আমরা মহাজোটে আছি, এরপরও মহাজোটের অনেকেই এরশাদকে স্বৈরাচার বলেন, এটা কতটা যৌক্তিক? বিষয়টির বিহিত করতে শিগগিরই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইবেন বলেও জানান তিনি। রাঙ্গা বলেন, এরশাদ মারা গেছেন। এরপরও আওয়ামী লীগ থেকে তাকে যেভাবে অপমান করা হয় সেটা মেনে নেয়া যায়না।

এর আগে গত রবিবার (১০ নভেম্বর) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত দলীয় সভায় নুর হোসেনকে মাদকাসক্ত বলে আখ্যায়িত করেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

ট্যাগ: রাজনীতি
হু ইজ হাদি—ফেসবুকে হঠাৎ ভাইরাল কেন?
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিন কি আসলেই কক্সবাজার গিয়েছিল, কেন? কী বলছে পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬