গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহের, সেক্রেটারি ইউনূস

২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © সংগৃহীত

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে আব্দুজ জাহেরকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইউনূস গাজীকে।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যপদগুলোতে সহসভাপতি করা হয়েছে মোহাম্মদ সোহেল রানাকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন এবং দপ্তর সম্পাদক করা হয়েছে মো. মোস্তাফিজুর রহমানকে।

বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬